বাগেরহাটে গুলিতে বিএনপি নেতা নিহত

মোংলা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ০০:০৮আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৩:০৯

হত্যাসহ পাঁচটি মামলার এক আসামির গুলিতে আট মামলার আসামি এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাত ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা পরিদর্শক এসএম আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

নিহত আসামি বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া (৩৫)। তিনি জেলার নাগের বাজার এলাকার মৃত আব্দুর রব ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়,  শুক্রবার রাত পৌনে ১০টায় জেলার সদর থানার নাগেরবাজার-বাসাবাটি বগা ক্লিনিক সংলগ্ন চার রাস্তার মোড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় হত্যাসহ পাঁচটি মামলার আসামি স্থানীয় টুটুল শেখের ছেলে ফরিদের (২৯) গুলিতে পুলিশের তালিভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক তানু ভুঁইয়া (৩৫) গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতাল নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জেলা পুলিশের মিডিয়া সেলের এই কর্মকর্তা আরও জানান, নিহত তানু ভূঁইয়ার  সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে ফরিদ তাকে গুলি করে হত্যা করেছে। ফরিদকে গ্রেফতারে পুলিশি অব্যাহত রয়েছে।

এদিকে, নিহত জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা তানুর নামে বিভিন্ন সময়ে মাদক, বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে মোট আটটি মামলা রয়েছে বলে জানায় জেলা পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম