ছুরিকাঘাতে কক্সবাজার সৈকতের ফটোগ্রাফার নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২২, ২০:১২আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২০:১২

কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসুফ নামে এক যু্বক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার সোহেল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি পেশায় সৈকতের ফটোগ্রাফার ছিলেন।

নিহত ইউসুফের ভাই সৈয়দ আহমদ জানান, কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনা নিয়ে চন্দ্রিমা এলাকার বাবুলের ছেলে ইউসুফের সঙ্গে সোহেলের তর্ক-বিতর্ক হয়। ওই ঘটনার জের ধরে রবিবার বিকালে প্রকাশ্যে ছুরিকাঘাত করে সোহেল। পরে স্থানীয় জনতা ধাওয়া করে ঘেরাও করে রাখে তাকে। পরে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহত পুলিশ সদস্যদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম