এসএমজি-ওয়ানশুটার গানসহ গ্রেফতার ৫

পাবনা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৬:২৪ আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৬:২৪

পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা জেলার আটঘরিয়া উপজেলায় আত্মসমর্পণ করা সর্বহারা নেতা চাঞ্চল্যকর মুসা হত্যায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– জেলার চাটমোহর উপজেলার কদমতলীর আব্দুল হাই সামাদের ছেলে সাইফুর ইসলাম ওরফে শুটার সিরাজ (২৫), আটঘরিয়ার নগরচাচকিয়া উত্তরপাড়ার নায়েব আলীর ছেলে একরাম হোসেন (২৫), আমিনপুর থানার চর দুর্গাপুরের কোরবান ব্যাপারীর ছেলে শরিফুল ইসলাম (২৫), আতাইকুলা থানার সাদুল্লাহপুরের ফারাদপুর নতুনপাড়ার গফুর প্রামাণিকের ছেলে নাহিদুল ইসলাম শাকিল (১৯) এবং রাজবাড়ী জেলার চরভরাটের আজিজুল আয়নাল প্রামাণিকের ছেলে জালাল প্রামাণিক (২৮)।

পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে সর্বহারা নেতা মুসা খাঁ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে রবিবার দিবাগত রাত ৩টার দিকে আতাইকুলার ফারাদপুর নতুনপাড়ার নাহিদের বাড়িতে সর্বহারাদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫ চরমপন্থীকে কোনও ধরনের রক্তপাত ছাড়াই গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি এসএমজি, এসএমজির ম্যাগাজিন, এসএমজির ১৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি ওয়ানশুটার গান, একটি শটগান, ৩২ রাউন্ড বারো বোরের তাজা কার্তুজ,একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা কার্তুজ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে নজিবুলের চায়ের দোকানের পেছনে ক্যারাম খেলছিল ২০১৯ সালে আত্মসমর্পণকৃত সর্বহারা নেতা মুসা খাঁ (২৮)। বিকাল ৫টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করে চলে যায়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি