তুমব্রু সীমান্তে আহত র‍্যাব সদস্য ঢাকা মেডিক্যালে

কক্সবাজার প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ০৯:৪৩আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১০:০২

বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনায় আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে মাথায় গুরুতর আঘাত পাওয়া র‍্যাব সদস্য সোহেল বডুয়াকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। কর্তব্যরত চিকিৎসকরা সাধ্যমতো তার চিকিৎসা চালিয়ে যান। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত আড়াইটার দিকে কক্সবাজার থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।’

আহত সোহেল বড়ুয়া র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নে কর্মরত।

এর আগে সোমবার দিবাগত রাতে মিয়ানমার সীমান্তে মাদকবিরোধী অভিযানে গেলে মাদক কারবারিদের হামলায় এই র‌্যাব সদস্য গুরুতর আহত হন। তবে এ বিষয়ে পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বান্দরবানের তমব্রু সীমান্তে মাদক চোরাচালানিদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের আরেক সদস্য গুরুতর আহত হন।  র‌্যাব-ডিজিএফআইয়ে যৌথ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানিদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের ওই কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন।

/এমএএ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম