সড়কের পাশে পড়ে ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির মরদেহ

হিলি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ০৭:১৫আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৭:১৫

দিনাজপুরের হিলিতে সড়কের পাশ থেকে ভায়রো হেমরম (৪৫) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় হিলি-বিরামপুর সড়কের পাশে মুহাড়াপাড়ার মোস্তাক মাস্টারের ওয়েব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভায়রো হেমরম দিনাজপুরের কাহারোল উপজেলার ইশানপুর গ্রামের মৃত লক্ষ্মণ হেমরমের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোকমুখে সড়কের পাশে মরদেহ পড়ে থাকার সংবাদ পায় পুলিশ। সন্ধ্যায় মুহাড়াপাড়ার ওয়েব্রিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।’

তিনি আরও জানান, মরদেহের কাছে একটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে থাকা ডাক্তারি কাগজপত্র অনুযায়ী মৃতের বাড়ির ঠিকানা জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ