মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহী কলেজের ২ ছাত্র নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৯:২৮ আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৯:২৮

সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কলেজছাত্র দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের হাজী শামসুল আলমের ছেলে রাব্বী আহমেদ (২২), তার বন্ধু চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের শামিম আহমেদ (২৩)। তারা দুজনই রাজশাহী কলেজের ছাত্র।

বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক জানান, রাজশাহী কলেজের ছাত্র রাব্বীর বাড়ি বৈদ্যনাথপুর গ্রামে তার বন্ধু শামিম বেড়াতে আসেন। পরে বিকালে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। পথে বেরখালী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শামিম নিহত হন। রাব্বীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

/এমএএ/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি