চুয়াডাঙ্গায় ৫ দিনের বাউল গান ও লোকজ উৎসব শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১০:২৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১০:২৭

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে পাঁচ দিনের বাউল গান ও লোকজ উৎসব। বুধবার রাত থেকে দর্শনার আকন্দবাড়িয়া গ্রামে শুরু হয় এই ঐতিহ্যবাহী বাউল ও লোকজ উৎসব। প্রতি বছরের মতো এবার আফতাব শাহর ২৩তম স্মরণোৎসব হিসেবে লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত লালনগীতি শিল্পী টুনটুন বাউল। এর আগে গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলার মধ্য দিয়ে সূচনা ঘটে এ উৎসবের।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা জেলা এনএসআইয়ের উপ-পরিচালক জামিল সিদ্দিক, এনডিসি সাদাত হোসেন প্রমুখ।

উৎসবে প্রতিদিনের অনুষ্ঠানে থাকছে– জারিগান, লাঠিখেলা, হাডুডু খেলা ও ঝাপান গান। সন্ধ্যায় আলোচনা শেষে দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় ভাববিচ্ছেদ ও সাধু সংগীত, বাউল পরিষদের লোকজপালা, ঐতিহাসিক কিচ্ছাসহ নানান আয়োজন।

/এমএএ/
সম্পর্কিত
জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার
বাউলশিল্পী আবুল সরকারের মুক্তিতে বাধা নেই: আইনজীবী
বাউল গানের অনুষ্ঠানে এক দল উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের