জনসভায় আসার পথে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ডিসেম্বর ২০২২, ১৪:৫৫ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:৫৫

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় আসার পথে অসুস্থ হয়ে জহিরুল ইসলাম বাচা (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জহিরুল ইসলাম চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি।

নুর উল্লাহ আশেক জানান, দুপুরে জহিরুল ইসলামকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তাকে যারা হাসপাতালে এনেছেন তারা জানিয়েছেন, চন্দনাইশ থেকে জনসভায় আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে জহিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। তিনি শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত