যৌন হয়রানির অভিযোগে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১৬:৩১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:৩১

গাজীপুরের টঙ্গীতে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) ও উৎপাদন ব্যবস্থাপকের (পিএম) অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান করেন। এর আগে শনিবার ও রবিবার দুই দিন ধরে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন।

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ (গাজীপুরা) এলাকার তারাটেক্স বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা এসব কর্মসূচি পালন করেন।

কারখানার ক্ষুব্ধ শ্রমিকরা জানান, উৎপাদন ব্যবস্থাপক (পিএম) জাহিদ আহসান বিভিন্ন সময় তার কক্ষে নারী শ্রমিকদের ডেকে নিয়ে যৌন হয়রানি করেন এবং কু-প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হলে বিনা কারণে শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসন বিভাগে অভিযোগ দিয়ে বরখাস্তসহ চাকরিচুতি করেন। কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মহসীনকে পিএমের বিরুদ্ধে অভিযোগ দিলেও তিনি এসব বিষয়ে গুরুত্ব দেন না। উল্টো অভিযোগকারী শ্রমিকদের তাৎক্ষণিক বরখাস্তসহ বিনা কারণে কারখানা থেকে বের করে দেন। তা ছাড়া, দীর্ঘদিন যাবৎ (৫ বছরের অধিক সময়) চাকরি করছেন এমন শ্রমিকদের কোনও নোটিশ ছাড়াই বিনা কারণে চাকরিচুতি করেন। এসবের প্রতিবাদ করলে ওই শ্রমিককে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন রকম হয়রানির হুমকি দেয়।

শ্রমিকরা আরও জানান, কারখানা কর্তৃপক্ষ রবিবার (৪ ডিসেম্বর) বিকাল ৫টায় ছুটির পর প্রধান ফটকের সামনে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়। শ্রমিকরা সোমবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখতে পান এবং সেখানেই শান্তিপূর্ণ অবস্থান করেন। সে সময় তারা জিএম ও পিএমের বিরুদ্ধে যৌন হয়রানি এবং দুর্নীতির অভিযোগে স্লোগান দিয়ে তাদের অপসারণ দাবি করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেওয়া শ্রমিকদের বুঝিয়ে বললে বেলা ১২টায় তারা কারখানা গেইট থেকে চলে যান।

এ বিষয়ে জানতে কারখানার জিএম মহসীনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জোনের পরিদর্শক ওসমান গনি জানান, ওই কারখানার মালিকানাধীন দুটি কারখানা রয়েছে। এর মধ্যে একটি কারখানা প্রতি মাসের ৭ তারিখ এবং তারাটেক্স বিডি লিমিটেড কারখানা ১৫ তারিখ বেতন পরিশোধ করে। এ নিয়ে শ্রমিকেরা আবেদন জানালে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয় এবং একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। এ ছাড়া, যেসব কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ রয়েছে তাদের তাৎক্ষণিক অপসারণের দাবি জানান শ্রমিকরা।

/এমএএ/
সম্পর্কিত
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস