অপহরণের ৫ মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নাটোর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৪

অপহরণের পাঁচ মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে নাটোর র‌্যাব। এ সময় এবাদুল রহমান (২০) নামে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার এবাদুল রাজশাহীর বাগমারা উপজেলার খামারগ্রাম উত্তরপাড়া এলাকার হুজুর আলীর ছেলে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, আসামি এবাদুল রহমান ভিকটিমকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। সে গত ১৩ জুলাই অন্য আসামিদের সহায়তায় ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাগমারা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, র‌্যাব-৫ ও র‌্যাব-১১-এর একটি যৌথ দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফাতুল্লা থানার ভূইগড় গ্রামে অভিযান চালায়। এ সময় ভিকটিমকে উদ্ধার এবং  অপহরণকারী এবাদুল রহমানকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের