স্বেচ্ছাসেবক লীগ নেতা বুনো আসাদ হত্যা মামলার আসামি গ্রেফতার

যশোর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ০১:৪৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০১:৪৩

যশোরের স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান ওরফে বুনো আসাদ হত্যা মামলার আসামি সুমন ওরফে মাঠ সুমনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন ওরফে মাঠ সুমন যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার আইয়ুব আলীর ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ৮ নভেম্বর যশোর শহরের বেজপাড়ার সাদেক দারোগার মোড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা বুনো আসাদকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সুমনসহ ছয় জনের নামে মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। র‍্যাবের একটি টিম ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পলাতক সুমনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, সুমনের বিরুদ্ধে আসাদ হত্যা ছাড়াও একাধিক হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং মাদক আইনে ১১টি মামলা রয়েছে। আলোচিত এই সন্ত্রাসী যশোর শহরের বেজপাড়াসহ অন্যান্য এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়। তাকে যশোর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী