বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ০২:৪৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০২:৪৬

বগুড়ার সারিয়াকান্দিতে মসজিদের ছাদে জাতীয় পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বাবাকে বাঁচাতে গিয়ে সারোয়ার হোসেন সাফি (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। এ সময় সাফির বাবা ওই মসজিদের মুয়াজ্জিন মাহফুজার রহমান মাফু (৬৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, আহত মুয়াজ্জিনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মাহফুজার রহমান মাফু জাতীয় পতাকা টাঙাতে শুক্রবার সকালে বাড়ি সংলগ্ন মসজিদের দোতলায় ওঠেন। তিনি রডের সঙ্গে পতাকা বাঁধার সময় অসাবধানতাবশত সেটি পাশের ১১ হাজার কেভি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুয়াজ্জিন বিদ্যুৎস্পৃষ্ট হলে ছেলে সারোয়ার হোসেন সাফি তাকে বাঁচাতে ছাদে যান। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন গুরুতর আহত মাফুকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।

মাফুর ভাগনে শিহাব জানান, শজিমেক হাসপাতালে তার মামার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি জানান, অভিযোগ না থাকায় মৃত সাফির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ছাদভর্তি ফল-সবজি, উৎসাহিত হচ্ছেন অন্যরা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি