বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থী আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২২, ১৬:২০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৬:২০

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের হামলায় আহত হয়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়াসহ চার জন। এ সময় একটি প্রাইভেটকারে ভাঙচুর চালায় হামলাকারীরা।

আহতরা হলেন– মাহবুব মিয়া(৩৪), তার ভাতিজা রিয়াদ(২৫), ইমন(১৮) এবং গাড়িচালক শুভ(২৬)।

হামলায় আহত মাহবুব মিয়া জানান, রবিবার দুপুর ১২টার দিকে গাড়িতে করে ব্যক্তিগত কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। সে সময় তার গাড়িতে তিনিসহ চার জন আরোহী ছিলেন। পথে তারা দেখতে পান বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর বড়ভাই টিটু হাজীর ছেলে তুরিনের নেতৃত্বে ২০-২৫ জন তাদের অনুসরণ করছেন। বিষয়টি আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে তিনি মোবাইল ফোনে পুলিশের সহায়তা চান। তাদের গাড়িটি জামালদী বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে মিঠু সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধর এবং গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তিনিসহ চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুই জনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, ‘আমাদের হাসপাতালে মাহবুব ও রিয়াদ নামে দুজন রোগী আসেন। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।’

বিষয়টি সম্পর্কে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠু জানান, মাহবুব ও তার ভাই শাহপরানের নেতৃত্বে গত কয়েকদিন ধরে তার(মনিরুল হক) বেশ কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এসব কারণে এলাকাবাসী তাদের ওপর ক্ষুব্ধ ছিল। উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রেখেছিল। তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘এরকম একটি খবর পেয়েছি, তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে অবশ্যই নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২ নভেম্বর গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে উপনির্বাচনে মনিরুল হক মিঠু জয়লাভ করেন।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী