বিশ্বকাপ ফাইনালের রাতে খুলনায় উৎসব

খুলনা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২২, ২১:১১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ২১:১১

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালের রাতে খুলনাজুড়ে চলছে নানা উৎসব আয়োজন। খুলনার শহীদ হাদিস পার্কে স্থাপন করা বড় পর্দায় ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনার মনোমুগ্ধকর খেলা দেখার পাশাপাশি রয়েছে ভুরিভোজের আয়োজন। এ ছাড়া শহরের ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, খালিশপুর দৌলতপুর, ফুলবাড়ি গেটসহ শহরের অলিগলিতেও বড় পর্দায় ফাইনাল খেলা দেখার আয়োজন রয়েছে। বিভিন্ন প্রান্তে রয়েছে খিচুড়ির আয়োজনও।

খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের উদ্যোগে শহীদ হাদিস পার্কে রয়েছে উৎসবমুখর আয়োজন। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল হাদিস পার্কে খেলা উপভোগ করবেন বলে শোনা গেছে।

সাইফুল ইসলাম বলেন, ‘আমার সুযোগ হয়েছে কাতারের স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার। কিন্তু খুলনার মানুষেরও ওই মাঠে বসে খেলা দেখার মজা পাওয়ার মতো আমেজ সৃষ্টির জন্য হাদিস পার্কে বড় পর্দায় খেলা চালানোর উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ফাইনাল আয়োজন আরও রঙিন করা হয়েছে। দিনভর চলেছে ভূরিভোজের আয়োজন। রাতে এখানে দর্শকরা খেলা উপভোগ করবেন আর আনন্দ-মজায় থাকবেন।’

খুলনার বিভিন্ন মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন রয়েছে। পাশাপাশি রয়েছে খাওয়া-দাওয়ারও আয়োজন। বাস্তুহারা কাঁচাবাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী। গোবরচাকা প্রধান সড়কে ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। এখানকার আর্জেন্টিনা সমর্থকরা ঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘প্রতি রাতের মতোই এখানে শ’ দুয়েক মানুষ একসঙ্গে ফাইনাল খেলায় আর্জেন্টিনা ও ফ্রান্সের মনোমুগ্ধকর ক্রীড়াশৈলী উপভোগ করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম