জেলি মেশানো ৪৩০ কেজি চিংড়ি জব্দ

খুলনা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২২, ১৬:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৬:০০

বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে ক্ষতিকর জেলি মিশ্রণকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযানে একজনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং নয় জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ৪৩০ কেজি চিংড়ি, ৭০ কেজি জেলি এবং সাতটি সিরিঞ্জ জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে দেবহাটার বাবু বিশ্বাসকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নূরজাহান, মনোয়ারা, তাহমিনা, আছিয়া, নূর নাহার, মমতাজ, বুলি দাস, হাসিনা শেখ, রইমনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার বিকাল ৩টায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প দেবহাটা থানাধীন পারুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে চিংড়িতে ক্ষতিকর দ্রব্য পুশ করায় ১০ জনকে আটক হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা করাগারে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি’, যা দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

 

/এমএএ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম