যশোরে ইরফান ফারাজী হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি

যশোর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২২, ২০:০৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২০:০৮

যশোর শহরের খড়কি এলাকার ডিপ্লোমা প্রকৌশলী ইরফান ফারাজী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় কাউন্সিলর রাজিবুল আলমের নেতৃত্বে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের সহস্রাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

এ সময় বিক্ষুব্ধ জনতা বলেন, ‘ইরফান ফরাজী এলাকায় ভদ্র ছেলে হিসেবে পরিচিত। জানা মতে, তার সঙ্গে কারও শত্রুতা নেই। গত ২২ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে পুলিশ। অথচ ঘটনার পর চার দিন অতিবাহিত হতে চললেও এখনও পুলিশ কাউকে আটক করতে পারিনি।’

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম