গাইবান্ধা থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ডিসেম্বর ২০২২, ১৫:০৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৫:৪৭

গাইবান্ধা থেকে অপহৃত এক কিশোরীকে চট্টগ্রামে উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত শাকিল মিয়াকে (২২) গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাকিল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাজস এলাকার মজিদুল মিয়ার ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিকটিম তার মা-বাবার সঙ্গে গাইবান্ধার বাসায় বসবাস করতো। আসামি শাকিল মিয়া বিভিন্ন সময়ে তাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। আপত্তিকর কথাবার্তা বলার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিতো। ভিকটিমের বাবা তার মেয়েকে বিরক্ত না করার জন্য শাকিলের বাবাকে বিষয়টি অবহিত করে। এতে শাকিল ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণ করার পরিকল্পনা করে। গত ২৮ মে বিকালে ভিকটিম কোচিং শেষে বাড়ি ফেরার পথে দু-তিন জন সহযোগী নিয়ে শাকিল সিএনজি অটোরিকশায় তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সোমবার রাতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান