দিনাজপুরের এক পৌরসভা ও ২ ইউনিয়নে ভোট চলছে

দিনাজপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১০:২৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১০:২৪

দিনাজপুরের একটি পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে জেলার বিরল পৌরসভা নির্বাচনে ভোট শুরু হয়েছে। এ ছাড়াও এই উপজেলার রামপুর ইউনিয়ন ও পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিরল পৌরসভা নির্বাচন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সবুজার সিদ্দিকী সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভায় ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৯ হাজার ৯৭৮ জন। যার মধ্যে পুরুষ ৪ হাজার ৯৩০ জন এবং নারী ৫ হাজার ৪৫ জন।

এ ছাড়া রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দুই জন এবং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান