উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৫, ১৫:১৬আপডেট : ০৯ মে ২০২৫, ১৫:১৬

বর্তমানে আইপিএল খেলতে ভারতে আছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও ট্রাভিস হেড। এছাড়াও অস্ট্রেলিয়ান কোচ রিকি পন্টিং এবং ব্র্যাড হ্যাডিনও এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উদ্বেগে সময় কাটছে তাদের।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কোচরা ভারত ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। সংবাদ সূত্রে জানা গেছে, বিশেষ করে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং অনেকেই দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। 

দ্য সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, কিছু খেলোয়াড়ের এজেন্ট নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিশেষ করে সীমান্তের কাছাকাছি সংবেদনশীল এলাকায় থাকা খেলোয়াড়রা যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছাড়তে প্রস্তুত।

শুক্রবার দুপুরের দিকে সংবাদ সূত্রে জানা গেছে, আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের আগে এদিন ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়েছে, ‘পাকিস্তান ও ভারতে চলমান পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা। ওই অঞ্চলে থাকা আমাদের খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি