ভোটকক্ষের সামনে পুলিশ কর্মকর্তা কী বলছেন

কুমিল্লা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১২:০০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১২:০০

কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে। নাঙ্গলকোটের বটতলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকক্ষের সামনে চিৎকার করে একজন পুলিশ কর্মকর্তা ভোটারদের কিছু একটা বলছেন।

কাছে গিয়ে শোনা যায় ওই পুলিশ কর্মকর্তা বলছিলেন, ‘ভোট কক্ষে ঢুকে ভোটার নম্বর দেবেন। এরপর গোপন কক্ষে গিয়ে ইভিএমের সামনে দাঁড়াবেন। আগে কাগজে যেভাবে সিল মারতেন এখনও যে প্রার্থীকে ভোট দেবেন ওই প্রার্থীর প্রতীকের পাশের সাদা বোতামে চাপ দেবেন। ওই বোতাম সাদা। এরপর চাপ দেবেন সবুজ বোতামে। এভাবে তিন মেশিনে চাপ দেবেন।’

জানা গেছে, ওই পুলিশ কর্মকর্তা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে আছেন। তার নাম বশির আহমেদ। তিনি বলেন, ‘ইভিএম নতুন পদ্ধতি। গ্রামের মানুষ তেমন বোঝেন না। তাই তাদের এই পদ্ধতির নমুনা ভোট দেখাচ্ছি। প্রিসাইডিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি অনুমতি দিয়েছেন।’

কেন্দ্রের ভোটার মফিজা খাতুন বলেন, ‘জীবনে প্রথম মেশিনে ভোট দিছি। স্যারে যেমনে দেখাই দিছে তেমনেই ভোট দিছি।’

এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, ‘মানুষ বোঝেন না। তাই দেরি হয়। এই কাজটি ভালো হয়েছে। নমুনা ভোট দেখানোর কারণে আমাদেরও সুবিধা।’

এই কেন্দ্রের ভোটার এক হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ৯৪২ জন, নারী ৮৫৮ জন।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের