ক্রসিংয়ের গেট খোলা, পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় বাস উল্টে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১২:৩৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১২:৩৪

সিরাজগঞ্জের কড্ডার মোড়ের মুনসুর আলী রেলস্টেশন এলাকায় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মুন্সীগঞ্জগামী একটি বাসের সুপারভাইজারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ২৫ যাত্রী। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯) ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক মহাসড়কের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল বলে জানা গেছে।

নিহত বাবুল (৪০) ঠাকুরগাঁও জেলার রানীশংকর থানার নেকমতপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘ভোরে ঠাকুরগাঁও থেকে মুন্সীগঞ্জগামী তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে কড্ডার মোড় রেলক্রসিং পার হচ্ছিল। সে সময় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন এসে বাসটির পেছনের অংশে ধাক্কা দেয়। রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। এ ঘটনায় ২৬ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গেটটিতে রেলওয়ের গেটম্যান ছিল না। তিনি ছুটিতে থাকায় একজন ওয়েম্যানকে দায়িত্ব দেওয়া ছিল। সেই মুহূর্তে তিনিও ছিলেন না।’

তবে এ বিষয়ে কথা বলার জন্য বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া মেলেনি।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের