ঘন কুয়াশায় সড়কে প্রাণ গেলো প্রাইভেটকারের ৩ যাত্রীর

ফরিদপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১৫:২৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৫:৫৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শলিলদিয়া এলাকায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পেছন থেকে আঘাত করে ট্রাকের ভেতর ঢুকে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারের অপর ছয় যাত্রী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের লাবণি (৩৫), একই গ্রামের সুমাইয়া (২০) এবং ওই গ্রামের শিশু জয়নুর জারা (৩)।

এ সময় আহত হন– জেলা সদরের কবিরপুর এলাকার জুয়েল শেখ (৩৮), একই জেলার ভাঙ্গার আতাদী এলাকার তানহা(১৪), তন্না (১৩) ও তাওহিদা (৭)। তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বলেন, ‘এ হাসপাতালে আনার পর একজন মারা যান। এ ছাড়া অপর নিহত দুই জনের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর একজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান বলে জেনেছি। আহত ছয় জন মেডিক্যাল হাসপাতালটির বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।’ আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এ চিকিৎসা কর্মকর্তা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, ‘এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান। অপর দুইজন হাসপাতালে মারা যান। এ সড়ক দুর্ঘটনাটি পার্শ্ববর্তী মাদারীপুরে শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় তারা আইনগত ও পরবর্তী ব্যবস্থা নেবে।’

এ ব্যাপারে শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, ‘এ ঘটনায় ট্রাকটিকে আটক করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত লাবণির মরদেহ হাইওয়ে থানায় এবং বাকি দুই জনের মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের