ভাইকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়ে সড়কে প্রাণ হারালেন যুবক

শরীয়তপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১২:৫৫ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১২:৫৭

এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুর ডামুড্যা উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডামুড্যা থানার এসআই শফিউল্লাহ জানান, মঙ্গলবার ভোরে কনেশ্বর ইউনিয়নের মাঝির টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কাউসার মাঝি। তিনি পূর্ব ডামুড্যা ইউনিয়নের বারেক মাঝির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কাউসার মাঝি তার ভাইকে নিয়ে সোমবার দিবাগত রাতে এয়ারপোর্ট থেকে ভাড়া মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। পথে কনেশ্বর মাঝির টেক এলাকায় ঘন কুয়াশায়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এসআই শফিউল্লাহ বলেন, ‘পূর্ব ডামুড্যা ইউনিয়নের প্রবাসী একই পরিবারের সাত জন বাড়িতে আসছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খবর শুনে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ করি। ঘটনাস্থলে কাউসার মাঝি মারা যান। আরেকজন গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ড্রাইভার পালিয়ে চলে যায়। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি