গৃহকর্মীকে নির্যাতন: তাহমিনার জামিন তৃতীয়বারের মতো নামঞ্জুর

কুমিল্লা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ১১:১৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১২:১৯

কুমিল্লায় গৃহকর্মীকে (১২) মারধরের পর গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেফতার তাহমিনা তুহিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তিন বার তার জামিন নামঞ্জুর করলেন আদালত। বুধবার (১১ জানুয়ারি) কুমিল্লা জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন তৃতীয় বারের মতো এ আদেশ দেন। বৃহস্পতিবার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস মিন্টু।

বাদী পক্ষের আইনজীবী বলেন, ‘তাহমিনা তুহিনের বিরুদ্ধে মামলা দায়েরের পর ৪ জানুয়ারি প্রথমবার তারা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করেন। সেদিন জামিন নামঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। পরে সোমবার আবার জামিন আবেদন করে আসামিপক্ষ। সেদিনও জামিন নামঞ্জুর করেন আদালত। পরে তারা আবার বুধবার আবার জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন। আমরা আদেশনামাটি পেয়েছি বৃহস্পতিবার সকালে।’

এর আগে, ৩ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এসআরটি প্যালেসের মালিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের বাসায় গৃহকর্মীকে মারধর করার অভিযোগ ওঠে। তার স্ত্রী তাহমিনা তুহিন মারধরের পর গরম পানি দিয়ে গৃহকর্মীর শরীর ঝলসে দেন বলে জানা যায়। নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী দোতলা থেকে লাফিয়ে আত্মরক্ষা করে। পরে পাশের ভবনের কয়েকজন তাকে উদ্ধার করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পুলিশ এসে দগ্ধ কিশোরীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।

ঘটনার পরদিন ৪ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মামা ইব্রাহিম খলিল। মামলার পর অভিযুক্ত তাহমিনা তুহিনকে গ্রেফতার করে পুলিশ।

তাহমিনা তুহিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী। ভুক্তভোগীর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি