মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় চুয়াডাঙ্গার জনজীবনে স্থবিরতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ১৪:০৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৩:৫৮

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। এ কারণে তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা রয়েছে ৯৪ শতাংশ। বুধবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.০ ডিগ্রি সেলসিয়াস।

জেলায় গত চার দিন ধরে রোদের দেখা মিলছে। কিন্তু দুপুরের পর থেকে হিম বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না জনসাধারণ। শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। সংকট সৃষ্টি হয়েছে আয় রোজগারে। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে সবচেয়ে বেশি।

এ ছাড়া তীব্র শীতে কৃষকের ধান, গম ও আলু রোপণ ব্যাহত হচ্ছে। যার ফলে চলতি মৌসুমে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

রকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার নেমে গেছে তাপমাত্রার পারদ। তাপমাত্রা আরও কমতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এ মাসে আরও দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে, জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম