মিয়ানমার সীমান্তে ৩ কেজি সোনাসহ পাচারকারী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ১৫:৩১আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৫:৩১

কক্সবাজারে অভিযান চালিয়ে তিন কেজি ৩২০ গ্রাম সোনা এবং পাঁচ কেজি নিষিদ্ধ কারেন্ট জালসহ ইয়াস নুর (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে এসব পণ্য উদ্ধার করা হয়েছে।

আটক ইয়াস নুর উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার জাকারিয়ার ছেলে।

২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে সোনার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার সীমান্তে অভিযান শাহপরীর দ্বীপ চালায় বিজিবি। এ সময় একজন জেলে মাছ আহরণ শেষে জাল হাতে বেড়িবাঁধের দিকে আসার সময় বিজিবির উপিস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে নেটের জাল ও টেপ দিয়ে মোড়ানো তিন কেজি ৩২০ গ্রাম সোনা এবং পাঁচ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। যার অানুমানিক বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের নাম স্বীকার করেছে।

আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম