কালো কাপড়ে মুড়িয়ে আনলেন এক কেজি সোনা, দুবাই ফেরত ৩ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৮আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় আনা প্রায় এক কেজি ওজনের সোনাসহ তিন যাত্রীকে আটক করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং কাস্টমসের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। সোমবার (২২ এপ্রিল) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ নম্বর ফ্লাইটে আটক তিন যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন।

তারা হলেন- কক্সবাজার চকরিয়া উপজেলার বাসিন্দা মোবারক আলী, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার শাহ।

কালো কাপড়ে মুড়িয়ে আনলেন এক কেজি সোনা, দুবাই ফেরত ৩ যাত্রী আটক

বিমানবন্দর সূত্র জানিয়েছে, তারা আজ সকালে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। সোনা কাপড়ের মধ্যে বিশেষ কায়দায় পেস্টিং করে কম্বলের ভেতর মুড়িয়ে সুকৌশলে দুবাই থেকে নিয়ে এসেছেন। আটকের পর এসব কাপড় স্বর্ণাকারকে দিয়ে পুড়িয়ে স্বর্ণ বের করে আনার কাজ চলছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা তিন যাত্রী কম্বলের ভেতর সোনা পেস্টিং করে কৌশলে নিয়ে এসেছে। এ তিন যাত্রীকে আটক করা হয়েছে। স্বর্ণকারের সাহায্যে কম্বল থেকে এসব সোনা এক জায়গায় আনার কাজ চলছে। এতে প্রায় এক কেজি সোনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের