কক্সবাজার থেকে আটক দুই জঙ্গি বান্দরবানের কারাগারে

বান্দরবান প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৩, ১৬:০৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৬:০৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার জঙ্গি সংগঠন জামাতুল আনসার শারক্বীয়ার সামরিক শাখার শীর্ষ দুই সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) তাদের বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের আদালত আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধানসহ দুই জন গ্রেফতার

আটক দুই জন হলো– জঙ্গি সংগঠন জামাতুল আনসার শারক্বীয়ার শীর্ষ সামরিক শাখার মাসুকুর রহমান ওরফে রণবীর (৫০)এবং আবুল বাসার মৃধা (৪৫)।

বান্দরবান আদালত পুলিশ পরিদর্শক (জিআরও) আব্দুল মজিদ জানান, আদালতে তোলার পর দুই জঙ্গিকে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের পরবর্তী মামলার ধার্য তারিখ ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭-এ অভিযান চালিয়ে এই দুই জনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের দেওয়া তথ্যে পার্শ্ববর্তী জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন থেকে একটি দোনলা বন্দুক, শর্টগানের ১২টি খালি কার্তুজ, একটি দেশি পিস্তল, পিস্তলের তিনটি খালি ম্যাগাজিন, ৯ এমএমএম গুলি ১১১ রাউন্ড, একটি খালি খোসা, নগদ ২ লাখ ৫৭ হাজার ২শ’ ৬০ টাকা এবং একটি মোবাইল জব্দ করে। পরে তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়। 

র‌্যাবের মিডিয়া উইং কমান্ডার খন্দকার আল মঈনের নেতৃত্বে র‌্যাব-১৫-এর একটি বিশেষ টিম এ অভিযান চালায়।

/এমএএ/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য গ্রেফতার
‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম