রেললাইনে বেঁধে রাখা ছিল মাথা বিচ্ছিন্ন মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ১৩:১৯ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:১৯

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের ওপর থেকে মাথা ও দেহ বিছিন্ন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। রেললাইনের ওপর দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল। বুধবার (২৫ জানুয়ারি) সকালে কোটচাঁদপুর সরকারি কেএমএইচ কলেজের পেছনের রেললাইনের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ ও স্টেশন মাস্টারকে জানান। পরে যশোর থেকে জিআরপি পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তির পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে ওই ব্যক্তির নাম: মনির হোসেন, বাবার নাম: মৃত মফিজ উদ্দীন, ঠিকানা: পাথরা, ঢাকাপাড়া, মহেশপুর, ঝিনাইদহ লেখা আছে।

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মইনুল হোসেন মইন জানান, সকালে এলাকাবাসী তাকে খবর দেন রেল লাইনের ওপর দেহ ও মাথা বিছিন্ন এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে। রাতের কখন, কোন ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন তা জানা যায়নি। দড়ি দিয়ে রেললাইনের ওপর ওই ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

মহেশপুর যাবদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর আরিফুল ইসলাম জানান, নিহত ব্যক্তি ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাবদপুর ইউনিয়নের পাথরা ঢাকাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে মনির হোসেন বলে তিনি শনাক্ত করেছেন। কিন্তু তারা মহেশপুরের স্থানীয় বাসিন্দা নন। সপ্তাহ খানেক আগে মনির গ্রামে এসে আবার চলে গেছে।

যশোর জিআরপি পুলিশের আইসি রবিউল ইসলাম জানান, কেউ এখনও লাশ শনাক্ত করতে আসেনি। ঘটনাস্থল থেকে দড়ি পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনও ঘটনা আছে সেটা লাশের ময়নাতদন্তের পর জানা যাবে। এখনই কোন কিছু বলা সম্ভব হচ্ছে না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক