বেনাপোলে দুই দিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ১২:১১ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:১১

যশোরের বেনাপোল এবং ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আজ থেকে দুই দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকালে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু জানান, বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পূজা এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত,পণ্য খালাস, শুল্কায়ন ও লোড-আনলোড কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। ভারতের খালি ট্রাক ফিরে যেতে পারবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

অপর দিকে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু বকর এবং বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আর পি উদিত একে অপরকে মিষ্টি উপহার তুলে দেন। এ সময় বিএসএফ সদস্যরা প্যারেড প্রদর্শন করেন।

/এমএএ/
সম্পর্কিত
১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
সর্বশেষ খবর
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির