তিন পরিবহনের সংঘর্ষ, সড়কে ছিটকে পড়ে একজন নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩২আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাকের দরজা খুলে সড়কে ছিটকে পড়ে চালকের সহযোগী এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আমগণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাকিব হোসেন (১৮)। তিনি চট্টগ্রামের খুলসি থানার সেগুনবাগান এলাকার আরমান হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাউসার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামগামী একটি ট্রাককে পেছনে ধাক্কা দেয় রাকিবের ট্রাকটি। সেটির পেছনে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এ সময় সজোরে ধাক্কায় দরজা খুলে ছিটকে পড়েন চালকের সহযোগী রাকিব। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর চালক পালিয়েছে।’

পুলিশ কর্মকর্তা কাউসার আরও বলেন, ‘ট্রাকটি আমাদের হেফাজতে আছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী