গরু চুরি করে যাওয়ার সময় গৃহকর্ত্রীকে পিকআপ চাপায় হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ১৪:২০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:২৩

গরু চুরি করে পিকআপ নিয়ে পালিয়ে যাচ্ছিল চোরের দল। টের পেয়ে বাড়ির গৃহকর্ত্রী এবং তার ছেলে পিকআপের সামনে দাঁড়ায়। সে সময় তাদের চাপা দিয়ে পালিয়ে যায় চোররা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহকর্ত্রী সেলিনা খাতুনের (৪৫) এবং গুরুতর আহত হন তার ছেলে জুবায়ের (২২)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চ সারটিয়ার চরে এই ঘটনা ঘটে।

নিহত সেলিনা খাতুন ওই গ্রামের আমির চাঁনের স্ত্রী। আহত জুবায়ের তাদের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হোসাইন আলী জানান, গভীর রাতে পঞ্চ সারটিয়ার আমির চাঁনের বাড়িতে গরু চুরি করতে যায় চোরের দল। গোয়াল থেকে গরু খুলে পিকআপ ভ্যানে তোলার পর বাড়ির গৃহকর্ত্রী সেলিনা এবং তার ছেলে জুবায়ের টের পেয়ে বাইরে বেরিয়ে আসেন। তারা পিকআপের সামনে দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন এবং থানায় ফোন করে পুলিশে খবর দেন। এ সময় পিকআপটি তাদের চাপা দিয়ে দুটি গরুসহ পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিনা। তার ছেলে জুবায়ের আহত হয়েছেন। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় চর সারটিয়া এলাকায় পুলিশের গাড়ির সামনে পড়ে চোরদের পিকআপ। এ সময় তারা গরু ও পিকআপ রেখেই পালিয়ে যায়। 

এসআই হোসাইন আরও জানান, পিকআপটি জব্দ করে চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম