শিক্ষকের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় তিন অভিভাবকের আগাম জামিন

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৭

কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুল হাইয়ের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় মামলায় এজাহারনামীয় তিন অভিভাবককে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। অভিযুক্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লাহ এবং বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ জামিন আদেশ দেন।

জামিন পাওয়া তিন অভিভাবক হলেন– ফরিদুজ্জামান মণ্ডল রুমন, আমিনুল ইসলাম লিটন ও আলতাফুর রহমান বিদ্যুৎ। তবে মূল অভিযুক্ত বিএনপি নেতা মাসুদ রানা এখনও জামিন নেননি। তিনি পলাতক রয়েছেন।

অভিযুক্ত অভিভাবকদের আইনজীবী আজিজুর রহমান দুলু এসব তথ্য নিশ্চিত করেছেন। এই আইনজীবী বলেন, ‘আমার মক্কেলদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে মহামান্য হাইকোর্ট তাদের আগাম জামিনের আদেশ দিয়েছেন। চার সপ্তাহ পর অভিযুক্তরা কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অাত্মসমর্পণ করবেন।’

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমআর সাইদ বলেন, ‘আমরা তিন জনের জামিনের কপি পেয়েছি।’

এর আগে গত ২২ জানুয়ারি দুপুরে সন্তানের ভর্তি বাতিল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন দিতে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে যান কয়েকজন অভিভাবক। সে সময় অফিস কক্ষে থাকা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল হাইয়ের সঙ্গে বাগবিতন্ডার এক পর্যায়ে তার ওপর চড়াও হন বিএনপি নেতা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক মাসুদ রানা। শিক্ষকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের এ ঘটনার একটি সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আসে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অভিযুক্ত বিএনপি নেতা ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে বাগবিতন্ডার এক পর্যায়ে তার ওপর চড়াও হচ্ছেন। তার অমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে শিক্ষক আব্দুল হাই নিজেকে সুরক্ষায় সরে যাচ্ছেন। পরে উপস্থিত অন্য শিক্ষক ও অভিভাবকরা বিএনপি নেতা মাসুদ রানাকে নিবৃত্ত করেন।

ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা এ ঘটনার সমালোচনা করেন। পরে ওইদিন বিকালে ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে আইনি নিরাপত্তা চেয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। পরে ওই শিক্ষকের এজাহারের পরিপ্রেক্ষিতে মামলা হয়।

মামলায় মাসুদ রানার বিরুদ্ধে শিক্ষককে ধাক্কা ও কিল-ঘুসি দেওয়ার অভিযোগ আনা হলেও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

আরও খবর: এবার শিক্ষকের ওপর চড়াও হলেন বিএনপি নেতা

 
/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের