৪০ হাজার ইয়াবাসহ চার জন আটক

টেকনাফ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৩

কক্সবাজারের টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ ডিএনসি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকা ও হ্নীলা থেকে তাদের আটক করা হয়েছে।

টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার হোটেল দ্বীপ প্লাজায় অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. শফিক (১৯) এবং আলতাজ আহমদের ছেলে আল শাহাদাতকে (২৫) ১০ হাজার ইয়াবা এবং কায়ুকখালী পাড়া এলাকার মৃত মুজাহার মিয়া ওরফে মুজাহার কন্ট্রাকটরের ছেলে সোহেল রানাকে ২০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২০ হাজার ইয়াবার মালিক একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আবুবক্কর সিদ্দিক ওরফে মুসম্মনি (৪১)।

অপরদিকে, উপজেলার হ্নীলা এলাকার আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি’র জাফর আহমদের ছেলে সৈয়দ নুরকে (২২) ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক চার জন এবং আবুবক্কর সিদ্দিককে পলাতক আসামি করে মামলা করা হবে। জব্দ মাদকসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম