সেপটিক ট্যাংকে কলেজছাত্রীর লাশ, কথিত প্রেমিক আটক

বেনাপোল প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৯

যশোরের শার্শায় সেপটিক ট্যাংক থেকে জেসমিন আক্তার পিংকি (১৮) নামে এক কলেজছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। যশোর র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, এ ঘটনায় পিংকির কথিত প্রেমিক আহসান কবির অঙ্কুরকে (১৯) আটক করেছে র‌্যাব।

পিংকি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তেন। তিনি কলারোয়া উপজেলার কাজিরহাট কাওরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। আটক অংকুর একই প্রতিষ্ঠানের ছাত্র এবং শার্শার বুরুজবাগান গ্রামের আকবর আলীর ছেলে।

জানা গেছে, সম্পর্কের অবনতির জেরে প্রেমিক অঙ্কুর কৌশল করে ভিকটিমকে তার বাড়িতে ডেকে নেয়। সে পিংকিকে ১০ দিন আগে গলা কেটে হত্যা করে লাশ ট্যাংকির ভেতর ফেলে দেয়।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল-নাহিয়ান বলেন, ‘আমরা শুক্রবার দুপুরে জানতে পারি যশোর থেকে নিখোঁজ জেসমিন আক্তার পিংকির মরদেহ বুরুজবাগান এলাকায় তারই সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাসায় আছে। সেখানে গিয়ে আমরা সেপটিক ট্যাংক খুলে নিখোঁজ মেয়েটির মরদেহ খুঁজে পাই।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের সূত্রে তাকে এখানে এনে নির্যাতন করে হত্যা করা হয়। লাশ গুম করার জন্য সেপটিক ট্যাংকের ভেতর লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় তার এক সহপাঠীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের