ইবির হলে রাতভর ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

ইবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে রাতভর মানসিক নির্যাতন, চড়-থাপ্পড় এবং আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা এবং তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী।

জানা গেছে, ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী সোমবার সকালে ভয়ে হল ছেড়ে নিজ বাড়ি পাবনাতে চলে যান। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, নবীনবরণের আগের দিন এক সিনিয়রের মাধ্যমে শেখ হাসিনা হলের কক্ষে গেস্ট হিসেবে ওঠেন ভুক্তভোগী শিক্ষার্থী। রবিবার সিনিয়রদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করেন তার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাবাসসুম ও ছাত্রলীগ সহ-সভাপতি অন্তরা। পরে সন্ধ্যায় ভুক্তভোগীকে হল থেকে বের করে দেওয়ার দাবি জানান তারা। পরদিন হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। তাকে গণরুমে থাকতে বলেন হল প্রভোস্ট।

ভুক্তভোগীর অভিযোগ, ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীকে ডাকেন অন্তরা ও তাবাসসুমসহ তাদের কয়েকজন সহযোগী। এ সময় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। নাচতে বলা হয় এবং বিভিন্ন স্যারদের বিরুদ্ধে জোর করে বক্তব্য নেওয়া হয়। পরে ভয় পেয়ে সোমবার সকালে হল ছেড়ে চলে যান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা বলেন, ‘সে যদি অভিযোগ করে তাহলে তাকে প্রমাণ দিতে বলেন। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না।’

এ বিষয়ে হল প্রভোস্ট শামসুল আলম বলেন, ‘গতকাল প্রথম বর্ষের এক মেয়ে কিছু সিনিয়রের সঙ্গে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেছিল কয়েকজন ছাত্রী। পরে আমি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা মিলে বিষয়টি মিটমাট করে দিই। কিন্তু পরে তার সঙ্গে কী হয়েছে এ বিষয়ে কেউ কিছু জানায়নি। ভুক্তভোগী অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।’

বিষয়টি নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এমনটি কখনোই কাম্য নয়। যদি ছাত্রলীগের কেউ এসবে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমি একটা প্রোগ্রামে আছি। পরে অফিসে গিয়ে অভিযোগপত্র দেখে উভয়ের সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম