খেলতে যাওয়ার পর টয়লেটের কূপে মিললো শিশুর লাশ

বগুড়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১০

বগুড়ার নন্দীগ্রামে মুনিম হোসেন নামে চার বছরের এক শিশুকে হত্যার পর টয়লেটের কূপে লাশ গুমের অভিযোগ উঠেছে। নন্দীগ্রাম থানা পুলিশ বুধবার বিকালে লাশটি উদ্ধার করে। বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর লাশটি পাওয়া যায়।

শিশু মুনিম নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামের বাসিন্দা। সে ভেবরকুড়ি মীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলীর ছেলে।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। মাথার পেছনে ও কপালে আঘাতে শিশুটিকে হত্যা করা হয়েছে। মরদেহ বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। স্থানীয়দের ধারণা, শিশুটি পারিবারিক কোনও বিরোধের বলি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু মুনিম বুধবার সকাল ৮টার দিকে বাড়ির বাইরে খেলাধুলা করতে যায়। কিছুক্ষণ পর মা মনোয়ারা বেগম সকালের খাবারের জন্য মুনিমকে ডাকতে গিয়ে তাকে পাননি। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী জাহিদুলের বাড়ির পাশে বাঁশঝাঁড়ে খোঁজ করতে যান। সেখানে টয়লেটের ক‚পের ঢাকনা সরানো দেখে তাদের সন্দেহ হয়। বড় বোন তাবাসসুম ক‚পের মধ্যে মুনিমের মাথা নিচের দিকে এবং পা উপরে দেখে চিৎকার দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিকালে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন জানান, নিহত শিশুর শরীরের অনেক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর টয়লেটের ভরা ক‚য়ায় লাশ রেখে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ওসি জানান, শিশুটির মাথার পেছনে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করে বলতে পারেননি।

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম