নির্বাচনে দাঁড়ান, ২৫ সিটও পাবেন না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৯

বিএনপি’কে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সেনাপ্রধান থেকে শুরু করে সবই আপনাদের লোক ছিল। তখন ২৯টা সিট পেয়েছিলেন কেন? এবার নির্বাচনে দাঁড়ান, ২৫টি সিটও পাবেন না ইনশাআল্লাহ।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রাইফেলস ক্লাবে ছাত্রলীগের এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি’কে উদ্দেশ্য করে সভায় শামীম ওসমান আরও বলেন, ‘তারা নিজের দলের নেতাদের হত্যা করে ইস্যু তৈরি করার চেষ্টা করবে। কারণ যে বসে আছে, সে জানে এ ছাড়া তার কোনও পথ নেই। তবে তারা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আপনারা ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত খুন-খারাবি করেছেন। আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন করেছেন। আপনাদের উদ্দেশে বলতে চাই, জনগণ আপনাদের পক্ষে রায় দিলে আপনারা ক্ষমতায় যান, কোনও আপত্তি নেই। কিন্তু কী করতে যাচ্ছেন, সেই খবর যদি বাংলাদেশের হাতেগোনা ১০টা লোক রাখেন, তার মধ্যে শামীম ওসমান একজন। আমি খবর রাখি।’

ছাত্রলীগে যোগ্যদের নেতৃত্বে আনার কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘আমাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছিল। আমি দেয়াল টপকে পালিয়ে এসেছিলাম। আমাকে মন্ত্রী করতে চেয়েছিল, আমি হইনি। আমরা নিজেদের নেতা ভাবিনি, এখনও ভাবতে চাই না। অনেকে ডাকলে ১০টা লোকও আসে না। কিন্তু নিজেদের নেতা ভাবেন। ছাত্রলীগ নেতাদের বলবো, যাদের সামনে আনবেন সিএস, আরএস, পর্চা দেখে আনবেন। আমরা দেওয়ার মতো লোক চাই। খাই খাই লোক চাই না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের