পর্যটকদের পদচারণায় মুখর রাজবন বিহার

জিয়াউল হক, রাঙামাটি
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৩২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৩২

রাজবন বিহার

রাঙামাটির প্রাচীন ও শ্রদ্ধা স্থান বনভান্তের রাজবন বৌদ্ধ বিহার। প্রায় প্রতিদিনই এই বিহারে দেখতে আসেন পুণ্যার্থীসহ দেশ-বিদেশের অসংখ্য পর্যটক। আর পর্যটন মৌসুম হওয়াতে পর্যটকদের পতচারণায় মুখর এ বিহার। ১৯৭৪ সালে শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) যখন রাঙামাটিতে এসেছিলেন তখন বৌদ্ধ বিহারটি নির্মাণ করা হয়।

বৌদ্ধ বিহারে রয়েছে উপাসনা বিহার, দেশনালয়, ভিক্ষু সংঘের থাকার ঘর, শ্রমনদের থাকার ঘর, বনভান্তের ধ্যানের গুহা ও লাইব্রেরিসহ বিভিন্ন স্থাপনা। এই স্থাপনাগুলোর বিভিন্ন কারুকার্যও নজরে আসার মত।

বিহার ঘুরতে আসা আলো জামান সরদার বলেন, রাঙামাটির কাপ্তাই লেক ও এর চারপাশের পাহাড় মনকে কিছুক্ষণের জন্য হলেও অন্য দেশে নিয়ে যায়। রাঙামাটির অন্যতম দর্শনীয় স্থান এটি। এখানে না আসলে এর সৌন্দর্য ব্যক্ত করা সম্ভব হবে না। এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সৌন্দর্যের আঁধার হিসেবে উল্লেখ করেন তিনি।

আরেক দর্শনার্থী নাদিয়া আক্তার বলেন, ‘রাজবন বিহার অনেক সুন্দর স্থান। আমি এখানে না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর স্থান বাংলাদেশে আছে। এর সৌন্দর্য সবার মন কাড়তে বাধ্য।’

রাজবন বিহারের কার্যনিবাহী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অমিয় খীসা বলেন, ‘এই বিহার ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে পার্বত্যাঞ্চলের অন্যতম আকর্ষণীয় ও পবিত্র স্থান এটি। দেশ-বিদেশ থেকে অনেকেই এখানে ছুটে আসেন বিহারের সৌন্দর্য উপভোগ করতে।

তিনি আরও বলেন, ‘রাঙামাটিতে এটি অন্যতম পর্যটন স্থান। আমরা চিন্তা করছি পবিত্রতা রক্ষার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ঠিক রেখে স্থানটিকে পর্যটকদের কাছে আরও প্রিয় করে তোলা যায় কি না।’

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নায়ক জিতকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
নায়ক জিতকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার
সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
ছবি থাকলেই স্পর্শ ছাড়া গ্রেফতার: শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
ছবি থাকলেই স্পর্শ ছাড়া গ্রেফতার: শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো