নায়ক জিৎকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১২:২৬ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:৫৪

রাজনৈতিক সভা-সমাবেশ এড়িয়ে চলা টলিউড সুপারস্টার জিৎ গত ৯ মে পশ্চিমবঙ্গের বিজেপি মনোনীত প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। তার এই উপস্থিতির পর থেকেই ইন্টারনেটে তার রাজনৈতিক ঝোঁক নিয়ে জোর জল্পনা-কল্পনা শুরু হয়। এদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিও এই অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছেন তাকে দলে ভেড়াতে।

পরে বিষয়টির স্পষ্ট করে অভিনেতা জানান, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনডিটিভি-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে জিৎ বিগত ১৫ বছরে বাংলা চলচ্চিত্র শিল্পের দ্রুত রাজনীতিকরণ এবং তার নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।

গত ১৫ বছরে বিপুল সংখ্যক কলকাতার অভিনেতা সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দলবদল করেছেন।

অন্যদিকে, অনেক অভিনেতারই অভিযোগ ছিল যে তৃণমূল কংগ্রেসের আমলে তাদের রাজনৈতিক মতাদর্শের কারণে তারা কাজ পাননি।

এই দ্রুত রাজনীতিকরণ ইন্ডাস্ট্রির বৃদ্ধিতে সাহায্য করেছে কি না জানতে চাওয়া হলে জিৎ এনডিটিভি-কে বলেন, ‘এটি কোনও সাহায্য করে না। শিল্প ও রাজনীতি দুটি সম্পূর্ণ ভিন্ন ধারা, এগুলোকে একে অপরের থেকে আলাদা রাখা উচিত। আপনি যখনই ক্ষমতার স্পর্শে আসবেন বা ক্ষমতা নিয়ে খেলতে যাবেন, তখনই সৃজনশীলতা পেছনে পড়ে যাবে। তাই আমার মনে হয় সৃজনশীল মানুষদের সৃজনশীল কাজেই বেশি মনোযোগী ও মগ্ন থাকা উচিত, আর রাজনীতিবিদদের তাদের কাজটা করতে দেওয়া উচিত যা তারা সবচেয়ে ভালো বোঝেন। সবাই সবার কাজ করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিকরণ থেকে মুক্ত থাকলে চলচ্চিত্র শিল্প অনেক ভালো জায়গায় অবস্থান করতে পারবে।’

সুপারস্টার আরও যোগ করেন, ‘অন্য যেকোনও কিছুর চেয়ে বাংলা যদি সার্বিকভাবে উন্নয়ন, কর্মসংস্থান ও শিল্পক্ষেত্রে অগ্রগতি দেখতে পায়, তবে তার প্রতিফলন আপনি চলচ্চিত্র শিল্পেও দেখতে পাবেন।’

তৃণমূল কিংবা বর্তমান বিজেপি সরকারের তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না— প্রশ্নের জবাবে জিৎ স্পষ্ট করেন, ‘হ্যাঁ, হয়েছিল। কিন্তু আমি নিজেকে রাজনীতিতে দেখি না, তাই আমি এসব থেকে দূরে থাকি।’

/এফআর/
সম্পর্কিত
বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর
ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
বিনোদন বিভাগের সর্বশেষ
বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান