ইবিতে ছাত্রী নির্যাতন: সাক্ষাৎকার শেষে যা বললেন অভিযুক্তরা

ইবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৬

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে নির্যাতন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী এবং তার সহকর্মীর সাক্ষাৎকার নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। সাক্ষাৎকারের জন্য সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহ্বায়কের কক্ষে  অভিযুক্তদের ডাকা হয়।

ইবিতে ছাত্রী নির্যাতন: বিচার বিভাগীয় তদন্ত কমিটি

কক্ষ থেকে বের হয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা তদন্ত করলেই জানতে পারবেন। তদন্ত কমিটি ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে।’ কিন্তু কোন ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে প্রশ্ন করলে তিনি বলতে চাননি।

অভিযুক্ত তাবাসসুম বলেন, ‘যা বলার তদন্ত কমিটিকে বলে দিয়েছি। এর বাইরে কিছু বলতে চাই না।’

সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রেবা মণ্ডল বলেন, ‘তদন্তে কী পেলাম সেটা জনসম্মুখে বলা যাবে না। কারণ তদন্ত কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এটি বাইরে প্রকাশ করার বিধান নেই। তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। কাজ চলছে, কে অভিযুক্ত সেটি এখন বলতে পারবো না। সিসিটিভির জন্য হল প্রভোস্টকে জানানো হয়েছে। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। অভিযোগের সত্যতা বিষয়ে এখন আমরা বলতে পারবো না।’

অভিযুক্তদের সাক্ষাৎকার শুনতে আহ্বায়কের কক্ষে উপস্থিত ছিলেন– কমিটির আহ্বায়ক আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মণ্ডল, সদস্য প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্য সচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খান।

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম