চোর অপবাদ দিয়ে ২ কিশোরকে বেদম মারপিট

মাদারীপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামে চোর অপবাদ দিয়ে রনি (১৭) ও সাব্বির (১৬) নামে দুই কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ ফেব্রয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

আহত রনি বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামের তাজেল হাওলাদারের ছেলে ও সাব্বির একই গ্রামের আহমেদ বেপারির ছেলে।

জানা যায়, গত দুই দিন আগে রনি ও সাব্বিরের বাড়ির পাশে ওয়াজ মাহফিল হয়। পূর্ব বোতলা থেকে কিছু ছেলে সেখানে ওয়াজ শুনতে যায় এবং মেয়েদের উত্ত্যক্ত করে। রনি ও সাব্বির ওই ছেলেদের উত্ত্যক্ত করতে নিষেধ করলে এক পর্যায়ে বাগবিতন্ডার সৃষ্টি হয়। পরে ওই ছেলেরা রনি ও সাব্বিরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

পরে মঙ্গলবার রাতে ডাসার উপজেলার কমলাপুর বাজারে রনি ও সাব্বিরকে ওই ছেলেরা ঘুরতে দেখে কিছু লোকজন নিয়ে চোর অপবাদ দিয়ে ধাওয়া করে। ভয়ে রনি ও সাব্বির এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে বসে বেদম মারধর করে তাদের গুরুতর আহত করে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে রনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় যুবক মিঠুন বলেন, ‘গত দুই দিন আগে ওয়াজে এসে রনি ও সাব্বিরের সঙ্গে পূর্ব বোতলার কিছু ছেলের একটু ঝামেলা হয়। এরই জেরে রনি ও সাব্বির পূর্ব কমলাপুর বাজারে গেলে চোর চোর বলে তাদের আটকে মারধর করে। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

এ বিষয়ে ডাসার থানার ওসি (তদন্ত) মনজুরুল মোর্শেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান