একটি লাইব্রেরি যেভাবে পাল্টে দিচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের জীবন 

মইনুল হক মৃধা, রাজবাড়ী
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৯

একটি লাইব্রেরি। মানব জীবনকে যেমন পাল্টে দেয়, তেমনি আত্মার খোরাকও জোগায়। তাই লাইব্রেরিকে বলা হয় মনের হাসপাতাল। জীবন পাল্টাতে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের জন্য এমনই এক লাইব্রেরি গড়ে উঠেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়। দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লী) সুবিধাবঞ্চিত শিশুরা সেখানে গিয়ে পড়ার সুযোগ পাচ্ছে বিভিন্ন ধরনের বই। জ্ঞান চর্চার জন্য দুই হাজার বইয়ের সুদৃশ্য লাইব্রেরি এটি। বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির সহযোগিতায় তাদের ভবনে ‘গিভ বাংলাদেশ’ নামের একটি সংগঠন লাইব্রেরি স্থাপন করে দিয়েছে। যেখানে বিদ্যালয় ছুটির পরে প্রতিদিন বই পড়তে আসে সুবিধাবঞ্চিত শিশুরা।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দেশের সর্ববৃহৎ যৌনপল্লী। এখানে হাজারো সুবিধা বঞ্চিত শিশুর বসবাস। এদের নেই স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার সুযোগ। বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে কিছু শিশু লেখা-পড়ার সুযোগ পেলেও এবার তাদের জন্য স্থাপন করা হয়েছে একটি লাইব্রেরি। সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন ‘চাইল্ড ক্লাবের’ উদ্যোগে এ লাইব্রেরি স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, এখানে (যৌনপল্লী) জন্ম নেওয়া শিশুরা নানা কারণে হতাশায় ভোগে। একটা সময় অনেক শিশু বিপদগামী হয়ে যায়। মেয়ে শিশুদের অনেকে মায়ের পেশায় ফিরে যায়। এই লাইব্রেরির কারণে তাদের হতাশা দূর হবে এমনটাই বলছে উদ্যোক্তারা।

লাইব্রেরিতে পড়তে আসা বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার জানায়, ক্লাসের বইয়ের বাইরে অন্য বই পড়ার কোনও অভিজ্ঞতা আমার ছিল না। বইয়ে যে এত আনন্দ থাকে তা কখনো বুঝতেও পারিনি। সে বলে, ‘এখন আমি প্রতিদিন স্কুল শেষে এই লাইব্রেরিতে বই পড়তে আসি। গল্প, কবিতা কম-বেশী পড়লেও আমার রূপকথার গল্প বেশী ভালো লাগে। তাই রূপকথার গল্পের বই বেশী পড়ে থাকি।’

দৌলতদিয়া চাইল্ড ক্লাবের সহ সভাপতি লাবনী আক্তার জানান, পাঠ্য বইয়ের বাইরে অন্য কোনও বই পড়ার সুযোগ তাদের ছিল না। এই লাইব্রেরির কারণে তারা নিজেদের পছন্দমত বই পড়তে পারে। অনেকের মন খারাপ থাকলে লাইব্রেরিতে এসে বই পড়ে মন ভালো করার পাশাপাশি নতুন নতুন বিষয়ে জানার সুযোগ সৃষ্টি হয়।

মুক্তি মহিলা সমিতির প্রকল্প পরিচালক মো. আতাউর রহমান খান বলেন, যৌনপল্লীর শিশু ও স্থানীয় সুবিধা বঞ্চিত সাত শতাধিক শিশু নিয়ে ‘চাইল্ড ক্লাব’ নামের একটি সংগঠন রয়েছে। যে সংগঠনে তারা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। এই লাইব্রেরির কারণে অবসরে এসব শিশুরা প্রতিদিনই এ লাইব্রেরিতে বই পড়তে আসে। এখানে বসে বই পড়ার পাশাপাশি শিশুরা ইচ্ছে মত বই বাড়িতে নিয়ে গিয়েও পড়া শেষে ফেরত দিয়ে থাকে।

/ইএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী