বন্ধুর স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৫

বন্ধুর স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শেখ রাসেল (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ২৫ ফেব্রুয়ারি (শনিবার) মহানগরীর টাইগার পাস এলাকায় অভিযান তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ রাসেল নগরের ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল এলাকার মৃত ফজল হকের ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভুক্তভোগী নগরের ডবলমুরিং এলাকায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। ভিকটিমের স্বামী সৌদি আরব প্রবাসী। ২০১৭ সালে তিনি দেশে বেড়াতে আসেন। এ সময় শেখ রাসেলের সঙ্গে ভিকটিমের স্বামীর বন্ধুত্ব হয়। এ সুবাদে সে প্রায়ই ভিকটিমদের বাড়িতে আসা-যাওয়া করতো। রাসেল তার মায়ের চিকিৎসার কথা বলে ভিকটিমের স্বামীর কাছ থেকে ৩ লাখ টাকা ঋণ নেয়। এর কিছুদিন পর ভিকটিমের স্বামী আবার সৌদি আরবে চলে যান। যাওয়ার আগে রাসেলকে বলে যান, সে যেন ঋণের টাকা প্রতি মাসে কিছু কিছু করে তার স্ত্রীকে দেয়। তার সংসারের খোঁজখবর রাখে। এই সূত্রে রাসেল প্রায় সময় তাদের বাড়িতে টাকা দেওয়ার জন্য আসতো। তাদের সংসারের খোঁজখবর রাখতো।’

তিনি আরও জানান, ভিকটিমের বাড়িতে রাসেলের আসা-যাওয়ার সুবাধে রাসেল ভিকটিমের অজান্তে তার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও রেকর্ড করে রাখে। পরে রাসেল ভিকটিমকে এ ছবি ও ভিডিও দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক করার প্রস্তাব দেয়। রাজি না হলে এসব ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভিকটিম তার প্রস্তাবে রাজি না হলে রাসেল ক্ষিপ্ত হয়ে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় ভিকটিম গত ১৫ জানুয়ারি ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। ডবলমুরিং থানা পুলিশ রাসেলকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে। তার মোবাইল থেকে ভিকটিমের ছবি ও ভিডিও ডিলেট করে দেয়। এ ধরনের কাজ ভবিষ্যতে না করার অঙ্গীকার করার শর্তে পুলিশ তাকে ছেড়ে দেয়।

ছাড়া পাওয়ার পর রাসেল ক্ষিপ্ত হয়ে ভিকটিমের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও এডিট করে তার আত্মীয়-স্বজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিম চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ সালের ২৩, ২৫, ২৬, ২৯  ধারায় মামলা দায়ের করেন। আদালত আসামি শেখ রাসেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী