মধু সংগ্রহে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৌয়ালের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৫

মাদারীপুরের রাজৈরে গাছে উঠে মৌচাক ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ মাদবর (৩৫) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই মৌয়াল রাজৈর উপজেলার বদরপাশা এলাকার মৃত লতিফ মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মধু সংগ্রহের জন্য বাসা থেকে বের হন সোহাগ। তিনি বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি বাগানে মৌচাক ভাঙতে গাছে ওঠেন। সে সময় পল্লী বিদ্যুতের একটি তারে স্পর্শ লেগে সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে একটি পুকুরে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন মৌয়াল সোহাগকে মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মৌয়ালের মামা খলিল ব্যাপারী বলেন, ‘মধু কাটতে গিয়ে আমার ভাগ্নে মারা গেছে। ওর ছোট্ট ছোট্ট দুই ছেলে। পরিবারে একমাত্র আয় করতো সোহাগ। এখন পরিবারটি বিপদে পড়ে গেলো। আমরা সোহাগের মৃত্যু মানতে পারছি না।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক মৌয়াল মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত মৌয়ালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের