রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর জন্য থাকছে হাওরের ২০ পদের মাছ, সঙ্গে ঐতিহ্যবাহী পনির

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে আতিথ্য গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে হাওরের ২০ প্রজাতির মিঠাপানির মাছ দিয়ে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে গরু-মহিষের দুধ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনির।

রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

চলছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে প্রধানমন্ত্রীর জন্য রান্নাবান্না মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সফরের শুরুতে প্রধানমন্ত্রী সকালে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এখনও সেখানে অবস্থান করছেন তিনি।

রাষ্ট্রপতির পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই যুগ পর কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়ি মিঠামইন সদরের কামালপুরের মেহমান হবেন তিনি। সেখানে রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী তার সঙ্গে দুপুরের খাবার খাবেন।

রেজওয়ান আহমদ তৌফিক বলেন, ‘হাওরের টাটকা মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী অষ্টগ্রামের পনির অনেক পছন্দ করেন।’

মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়ি তিনি আরও বলেন, ‘মিঠামইনে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন। এখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে হাওরবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাওরবাসীর আর কোনও চাওয়া নেই। হাওরের উন্নয়নে তিনি সব করে দিয়েছেন। তার জন্য আজীবন আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রী হাওরে আসছেন, এটিই আমাদের বড় পাওয়া।’

রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার শেষে প্রধানমন্ত্রী বিকাল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাডে সুধী সমাবেশে বক্তৃতা দেবেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে আসছেন।

/এমএএ/
সম্পর্কিত
কিশোরগঞ্জে নাহিদ ইসলামআবদুল হামিদ বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
৫২ বছরে এই প্রথম কোনও রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো বঙ্গভবন
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি