নরসিংদীতে তিনশ’ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০০

নরসিংদী সদর উপজেলার বাগহাটায় বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনশ’ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এক কিলোমিটার এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করেন নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরিজ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নরসিংদীতিতাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা বাগহাটা এলাকার বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে মাসিক বিল আদায় করে আসছিল। এসব অবৈধ সংযোগের কারণে এলাকার বৈধ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাসের চাপ না পাওয়ায় ভোগান্তিতে পড়েন। একইভাবে জেলার বিভিন্ন স্থানে প্রায় এক লাখ অবৈধ সংযোগ রয়েছে।

নরসিংদীর তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. তৌওহিদুল ইসলাম জানান, কয়েকজন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এসব অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সব অবৈধ  সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান