চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ

চবি প্রতিনিধি
১২ মার্চ ২০২৩, ১৬:৩৫আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৭:১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়াসহ ১৬ জন পদত্যাগ করেছেন। তাদের মধ্যে প্রক্টরিয়াল বডি থেকে ৭ জন এবং আবাসিক শিক্ষক পদ থেকে ৯ জন পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ জানান, রবিবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তারা। এর পরিপ্রেক্ষিতে মেরিন সায়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগকারীরা হলেন, প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, এস‌এ‌এম জিয়াউল ইসলাম, ড. রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল তন্ময়, গোলাম কুদ্দুস লাভলু ও ড. ওমর ফারুক। এরমধ্যে প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট এবং সহকারী প্রক্টর শাহরিয়ার বুলবুল তন্ময় শাহজালাল হলের আবাসিক শিক্ষক পদ থেকেও পদত্যাগ করেছেন।

বিভিন্ন হলের আবাসিক শিক্ষক পদ থেকে পদত্যাগকারীরা হলেন, এফ রহমান হলের অনাবিল ইহসান, প্রীতিলতা হলের ফারজানা আফরীন রূপা, শহীদ আব্দুর রব হলের ড. এইচএম আব্দুল্লাহ আল মামুন ও রমিজ আহমদ, শামসুন্নাহার হলের শাকিলা তাসমিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নাসরিন আক্তার, ড. শাহ আলম ও উম্মে হাবিবা এবং আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষক ঝুলন ধর।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরসহ বেশ কয়েকজন পদত্যাগ করেছেন। ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
‘এ সিদ্ধান্ত থেকে না সরলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে বাধ্য হবে’
সর্বশেষ খবর
মেঘ দেখারও আছে একটি দিন!
মেঘ দেখারও আছে একটি দিন!
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার