ব্যবসায়ীকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ২০:০২ আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২০:০২

ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেনকে হত্যার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন এবং সাত জনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন– আনিসুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেন।

পাঁচ বছর সাজাপ্রাপ্ত আসামিরা হলেন– নাসরিন খাতুন, আকরাম হোসেন, জামির আলী, অজিফা বেগম, এছেম আলী, ইউনুস মোল্লা ও পারুল বেগম।

এ ছাড়া চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১০ সালের ৭ অক্টোবর হরিণাকুণ্ডু উপজেলার সাত ব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন বাড়ি থেকে ঝিনাইদহ শহরে যাওয়ার পর নিখোঁজ হন। পরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় তার ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৯ অক্টোবর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা করেন। ওই মাসের ৩১ তারিখ যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রাম থেকে নবীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ২৪ মে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

/এসএন/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক