টাঙ্গাইলে এক পৌরসভা ও ২ ইউপিতে ভোট চলছে

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ১২:০০আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১২:০০

টাঙ্গাইলে একটি পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট শুরু হয়েছে।

সকাল থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা, ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এলেঙ্গা পৌরসভায় মেয়র পদে তিন জন, নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন এবং তিন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রের ১০৪টি কক্ষে ভোটগ্রহণ চলছে। ৩৩ হাজার ৪৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, সাগরদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে ১৯ হাজার ৬৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাড়রা ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের ৬৮টি কক্ষে ভোট গ্রহণ চলছে। এ ইউনিয়নে ২৩ হাজার ৯৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে ইউনিয়ন ও পৌরসভায় পর্যাপ্ত সংখ্যক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

/এমএএ/
সম্পর্কিত
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?
ভোট জালিয়াতি ইস্যুতে চাপে ট্রাম্প
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল